হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১১০০
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩ জন সন্দেহজনক এবং ১০১ জন নিশ্চিত হাম রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন। সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯০২ জন।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৯৩ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে হাম রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই বেশি। এ বিভাগে ৮০ হাজার ৫৯৪ জন সন্দেহজনক এবং ১৩ হাজার ২৬৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত এ বিভাগে ৫১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৫১ জন সন্দেহজনক এবং ৬৪ জন নিশ্চিত হাম রোগী।

চট্টগ্রাম বিভাগে ৩৮ হাজার ৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে মারা গেছেন ৯৪ জন। তাদের মধ্যে ৮৪ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

রাজশাহী বিভাগে ১০ হাজার ৫৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৯৬ জনের। তাদের মধ্যে ৯৩ জন সন্দেহজনক এবং তিনজন নিশ্চিত হাম রোগী।

সিলেট বিভাগে ১৫ হাজার ৪৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে ১৭৭ জন সন্দেহজনক ও তিনজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৮১ জন, বরিশালে ৭৯ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুরে ১৫ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মৃতদের মধ্যে ৭৯ জন সন্দেহজনক ও দুজন নিশ্চিত হাম রোগী। বরিশালে ৬০ জন সন্দেহজনক ও ১৯ জন নিশ্চিত রোগীর মৃত্যু হয়েছে। খুলনা ও রংপুরে মৃতদের সবাই সন্দেহজনক হাম রোগী হিসেবে তালিকাভুক্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad