হৃদরোগের সতর্কসংকেত অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

হৃদরোগের সতর্কসংকেত অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

হৃদরোগের লক্ষণ বা সতর্কসংকেত দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, হৃদরোগ প্রতিরোধে মানুষ সচেতন হলেও সেই সচেতনতা অনেক সময় দৈনন্দিন জীবনে প্রয়োগ করা হয় না, যা ঝুঁকি বাড়াতে পারে।

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সবাই সচেতন এবং সচেতনতার গুরুত্ব উপলব্ধি করি। কিন্তু অনেক সময় সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করি না।’ হৃদরোগের ক্ষেত্রে এ ধরনের প্রবণতাকে তিনি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘হৃদয়ের কোনো সংকেত বা সতর্কবার্তাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।

শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেই জনসচেতনতার গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad