মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করেছেন।


