নদী রক্ষা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চান মন্ত্রী

নদী রক্ষা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চান মন্ত্রী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বর্তমান সরকার এডিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে।

‎প্রতিমন্ত্রী আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।

এডিবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলে তিনি জানান তিনি।
‎
‎বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad