রাজধানীতে ৪ দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীতে ৪ দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

তবে বার্তায় গ্রেপ্তারদের নাম-পরিচয় উল্লেখ করেনি ডিএমপি।

ডিএমপি জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad