রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবিসাসের নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় কুবিসাসের নিন্দা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার কুবিসাসের দপ্তর সম্পাদক আনিসুর রহমানের সই করা যৌথ বিবৃতিতে সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ্ এ নিন্দা জানান।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, মারধর, হুমকি কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হওয়ার কথা জানা গেছে।

কুবিসাস নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকে বিচ্ছিন্ন বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। ফলে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা জনগণের তথ্য জানার অধিকারেও আঘাত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad