শীতলক্ষ্যায় মিলল অর্ধগলিত মরদেহ

শীতলক্ষ্যায় মিলল অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সোয়া ২টার দিকে বন্দরের হরিপুর অংশ থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর হরিপুরের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে কয়েকদিন আগে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad