ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, খুব শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
মেয়াদ শেষ হওয়ায় এদিন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।


