নেত্রকোনায় বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে এ রায় দেন।

এর আগে, গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়নের যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় মামলাটি করেন।

মামলার এজাহারে যুবদল নেতা ওমর ফারুক অভিযোগ করেন, গত জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে হুমকি দেন। একপর্যায়ে আগিয়া বাজারে তাকে মারধর করে তার টিবিএস মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে পূর্বধলা আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফা মামলাটিকে মিথ্যা দাবি করে জানান, ‘গত কুরবানি ঈদে হাট-বাজারের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় তা সমাধানও হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেয়। যা নিয়ে ইতোমধ্যে আমরা সংবাদ সম্মেলন করে প্রমাণও দিয়েছি। এরপরও আমাদের নেতাকর্মীদের জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad