মোজাম্মেল বাবুর চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ

মোজাম্মেল বাবুর চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল হক বাবু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাংবাদিক মোজাম্মেল হক বাবুর ‘প্রোস্টেট ক্যান্সার’ চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ।

তিনি টাইমসকে জানান, ২০২৩ সাল থেকে মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ২০২৫ সালে এ বিষয়ে তার একটি পরীক্ষা করা হয়েছিল। তবে ওই পরীক্ষার প্রতিবেদন আসামিপক্ষকে দেওয়া হয়নি। সেই প্রতিবেদনটি সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়েছিল বলে সে সময় জানানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

মোজাম্মেল বাবুর বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণঅভ্যুত্থানে উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা ছাড়াও চাঁদাবাজি ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad