গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে পরিত্যক্ত একটি ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন স্বজনরা।

বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

ইমামের বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামার বাড়ি এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তার বাবার নাম জহিরুল মৃধা। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad