মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরে মায়ের সঙ্গে অভিমান করে আফরিন সুলতানা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

বুধবার বিকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আফরিন সুলতানা ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে। সে সবুজ কুঁড়ি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও স্বজনরা জানান, টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে আফরিনের মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে আফরিন পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে চলে যায়। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad