চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,
রোববার সকালে সিয়াম বাড়ি থেকে পাশের একটি দোকানে চিপস কিনতে যাওয়ার সময় তার কাছে থাকা একটি ১০ টাকার নোট অসানধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে টাকাটি উদ্ধার করতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়। এরপর এলাকাবাসী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, রোববার সকালে তার ছেলে বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


