উখিয়ায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উখিয়ায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিহত মোহাম্মদ হানিফ । ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের সদস্যরা হানিফকে তার নিজ কক্ষে খাটের ওপর গলায় রশি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা দুপুর আনুমানিক দেড়টার দিকে হানিফকে হাসপাতালে আনা হয় বলে জানান এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের গলায় রশির দাগ পাওয়া গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ প্রেমঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘উখিয়ার চাকবৈঠা গ্রামের নিজ বাড়ি থেকে কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কর হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad