রোহিঙ্গা ক্যাম্পে কেফায়াত হত্যা মামলার আসামি জুবায়ের গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে কেফায়াত হত্যা মামলার আসামি জুবায়ের গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআরবি-১৫, সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল কুতুপালং বাজার ও আশপাশের এলাকায় টহল দেওয়ার সময় রাত ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৯ ব্লকের মোহাম্মদ জুবায়েরের বাড়িত্য এক ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে তার বাড়ির সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জুবায়ের পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার হেফাজতে দেশীয় অস্ত্র থাকার কথা স্বীকার করেন তিনি। পরে তিনি নিজেই একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বের করে দেন। এ সময় একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়।

আ. ম. ফারুক বলেন, ‘গ্রেপ্তার মোহাম্মদ জুবায়ের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং পলাতক অবস্থায় আত্মগোপনে ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার বিবরণ অনুযায়ী, জুবায়ের উখিয়ার চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।’

উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়ার জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad