এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল ইউনিট
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল ও পেট্রোল বোমা সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এসআরবি-২ এর একটি বিশেষ দল। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার রাতে এসআরবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে একইদিন বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা সদৃশ কিছু বস্তুর তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এসআরবি-২ এর একটি বিশেষ দল ও এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে।

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও একই ধরনের কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া যায়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি দল ঘটনাস্থল নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে।

এসআরবির পক্ষ থেকে বলা হয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad