জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
Advertisement
Advertisement

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটটি মদিনা থেকে ঢাকায় পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হওয়ার বিষয়টি জানা গেছে।

আরও পড়ুন

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ওমরাহ পালন করে আসা যাত্রীদের সাময়িক ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও জমজমের পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad