তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০

তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২৩ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ২৭ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন বয়সী ব্যক্তির পাশাপাশি একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুও রয়েছে। অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad