ঢাকার শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৫টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঠ থেকে ১৫টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে পরে এসআরবি-২-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন।


