পতেঙ্গায় ৩৩ লাখ টাকার চোরাই মালামালসহ আটক ৭

পতেঙ্গায় ৩৩ লাখ টাকার চোরাই মালামালসহ আটক ৭
পতেঙ্গায় চোরাচালানের মালামালসহ আটক সাতজন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালান করা আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের মালামালসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৭টায় পতেঙ্গা থানা সংলগ্ন সি-বিচ এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারির স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে সাতজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে এনে কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হচ্ছিল।

জব্দ করা আলামত, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad