ডিআইজিসহ পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত

ডিআইজিসহ পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশের এক ডিআইজিসহ বিভিন্ন পদের আরও ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির রমনা জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের (বর্তমানে সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলার রায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ২৬ জানুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার এবং ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজারের (বর্তমানে সাময়িক বরখাস্ত) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলার রায়ে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত ২৬ জানুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি এবং রংপুর রেঞ্জের ডিআইজি (বর্তমানে সাময়িক বরখাস্ত) সৈয়দ নুরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলার রায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার এবং রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলার রায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সুপারনিউমারারি পুলিশ সুপার এবং ঢাকা জেলার (বর্তমানে সাময়িক বরখাস্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলার রায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad