গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুখুরিয়া এলাকা থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুবক জানিয়েছেন, জোবায়েরের সঙ্গে সোহেল মোল্লার বেশ কিছুদিন ধরে নারীঘটিত বিষয় নিয়ে ঝামেলা ও কথাকাটাকাটি চলছিল। এর জেরে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হামলার কারণ হিসেবে বিভিন্ন তথ্য আসছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad