টাঙ্গাইলে বাস চাপায় ২ কিশোর নিহত

টাঙ্গাইলে বাস চাপায় ২ কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) ও গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad