ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা
ছবি: বিজিবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খোসালপুর বিওপি এলাকা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই ব্যক্তি ভারতে ফেরত যেতে বাধ্য হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের খোসালপুর বিওপির আওতায়ধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেইট খুলে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপি’র টহলদলের নজরে আসে। এসময় খোসালপুর বিওপি’র টহলদল ওই ব্যক্তিকে ভারতে ফিরে যেতে বাধ্য করে।

পুশইনের শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারে কাছে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি’র তৎপরতায় বিএসএফ-এর অবৈধ পুশইনের চেষ্টা কার্যকর ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad