সুপারিশ পেয়েও নেই নিয়োগপত্র, শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

সুপারিশ পেয়েও নেই নিয়োগপত্র, শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পাওয়ার দাবিতে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী।

রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্বারকলিপি পাঠানো হয়। স্বারকলিপি পেয়ে জেলা প্রশাসক মনিরুজ্জামান জানান, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ফফল প্রকাশে জেলার ৪১ জন প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার দেখা দিয়েছে। নিয়োগপত্র না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে তারা আবেদন করেছেন।

তারা দাবি করেন, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে পরবর্তী করণীয় কী, তা জানানো হয়নি।

স্বারকলিপিতে তারা ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য মন্ত্রীর কাছে লিখিত কারণ জানতে চান ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad