নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নোয়াখালীতে ডাকাতির ঘটনার মূল হোতা আন্তজেলা ডাকাত দলের সর্দার আমির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবির নোয়াখালী-১১ কমান্ডার মিঠুন কুমার কুন্ড।

গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন মো. হারুন ওরফে হারুন ড্রাইভার এবং মো. নিজাম। আটকদের মধ্যে আমির হোসেনের বিরুদ্ধে সাতটি এবং ড্রাইভার হারুনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের নূর জাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

​এই ঘটনার পর এসআরবি-১১ নোয়াখালী আভিযানিক দল জড়িতদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার কাজির দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad