ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার আসামি মো. মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার উত্তর বাগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মালেক ফরাজী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের বাসিন্দা।
রাজাপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, মালেক ফরাজীর বিরুদ্ধে ১০ টি ডাকাতি মামলা রয়েছে। যার মধ্যে পাঁচটিতে ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার উত্তর বাগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


