তুরাগ নদে মাছ ধরতে গিয়ে ২ শিশু নিখোঁজ

তুরাগ নদে মাছ ধরতে গিয়ে ২ শিশু নিখোঁজ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার সন্ধ্যায় টঙ্গীর জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

এরইমধ্যে নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওই দুই শিশু হলো- আরিচপুর এলাকার শাহজাহানের ছেলে আবির হোসেন ইউনুস (১০) ও তার সহপাঠী নিরব (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে শিশু দুটি তুরাগ নদে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার রাত পর্যন্ত নদে তল্লাশি চালায় তারা।

তবে নিখোঁজ দুই শিশুর সন্ধান না পাওয়ায় মধ্যরাতে অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজ দুই শিশুর সন্ধানে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তুরাগ নদে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ডুবুরি দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad