শেখ হাসিনার জন্মদিন পালন করায় পাবনার স্কুল থেকে শিক্ষার্থী আটক

শেখ হাসিনার জন্মদিন পালন করায় পাবনার স্কুল থেকে শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকেই তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের গাজী বিশ্বাসের ছেলে।

পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে ক্লাস ছুটি হওয়ার পর থানা থেকে পুলিশ এসে রবিনকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ‘শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad