গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মুন্না শেখ (২০)। তিনি মধুর নাগরা এলাকার বাসিন্দা।

ওসি রিয়াদ জানান, মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad