যশোরের কৃষ্ণবাটি এলাকায় রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেন। কৃষ্ণবাটি এলাকায় ট্রেনটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আজিজুর রহমান ও এরশাদ আলী নিহত হন।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


