রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর চকবাজারে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত হয়েছে।

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় বাসার সতাতলার ছাদ থেকে নিচে পড়ে আলিফ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব ইসলামবাগ বউবাজারের বাসায় এই দূর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়।

হাসপাতালে মৃত আলিফের বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারের তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন। আলিফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তিনি আরও বলেন, দুপুরে আলিফ বাসার সাত তলার ছাদে খেলা করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad