Author: টাইমস রিপোর্ট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আলাদা স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান। অন্যদিকে, একই এলাকায় সাগর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি…

Read More

নোয়াখালী সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে  মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. কামাল একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় গাছ ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, নিহত কামালের ছেলে তারেক (২৫) ও ভাতিজা ফরহাদের (২৪) বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পাশের এলাকায় তাদের ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র…

Read More

ইবোলা প্রাদুর্ভাবের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ সফর করে আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং নিরাপদ দাফন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। শনিবার কঙ্গোর ইতুরি প্রদেশ সফরকালে তিনি বলেন, প্রাণঘাতী এই রোগ নিয়ন্ত্রণে দ্রুত চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, কঙ্গোতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব এবং ভাইরাসটি আবিষ্কারের পর গত ৫০ বছরে দেশটির তৃতীয় বৃহত্তম সংক্রমণ পরিস্থিতি। সংক্রমণ ছড়িয়ে পড়ার গতি বৈশ্বিক নিয়ন্ত্রণের চেয়ে দ্রুত—চলতি সপ্তাহেই এ কথা জানান টেড্রোস। বৃহস্পতিবার রাজধানী কিনশাসায় পৌঁছানোর পর তিনি আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। ডব্লিউএইচও জানিয়েছে, তারা এখন পর্যন্ত…

Read More

টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের। তাদের মৃত্যুতে পরিবারগুলোতে চলছে মাতম। জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার ৯ বন্ধু। বাসভাড়া (১ হাজার ৮০০ টাকা) বাঁচাতে তারা উঠেছিলেন ট্রাকে। কিন্তু টাকা বাঁচাতে সেই ট্রাকযাত্রাই তাদের জীবনের যাত্রা শেষ করে দিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোট ১৫ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার…

Read More

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। আহত চাঁদনী ওরফে বাবুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের সময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Read More

বাংলাদেশে চলমান হামের পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান প্রদান করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০ টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি এই চিকিতসা সরঞ্জামগুলো শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর উপস্থিতিতে সচিবালয়ে তার দপ্তরে অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা…

Read More

রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানাটির দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। সোমবার ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুড নামের চিপস তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দিনগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুলাহ ফুড নামে চিপস তৈরির কারখানায় তারা কাজ করেন। কারখানাটি টিনশেড দুইতলা। গতরাতে ১০ জন কর্মচারী কারখানার ভেতরে ছিলেন। রাতে…

Read More

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের কাটাপাহার পোস্টসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন। তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য…

Read More

উত্তর আরাকানে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার অভিযোগ নিয়ে প্রকাশিত ইউনাইটেড লীগ অব আরাকানের (ইউএলএ) প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল (এআরএনসি)। এক বিবৃতিতে এআরএনসি অভিযোগ করে, ইউএলএর প্রতিবেদনটি রোহিঙ্গাবিরোধী বয়ান প্রতিষ্ঠার জন্য বেসামরিক মানুষের দুর্ভোগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ‘উত্তর আরাকানে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা: একটি বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী, ধর্মীয় আধিপত্য, একচেটিয়া মুসলিম অঞ্চল ও খিলাফত–এর মতো উসকানিমূলক শব্দ ব্যবহার করা হয়েছে বলে দাবি করে এআরএনসি। সংগঠনটির মতে, এসব শব্দচয়ন রোহিঙ্গা পরিচয় ও মুসলিম ধর্মবিশ্বাসকে ভুলভাবে সশস্ত্র উগ্রবাদের সঙ্গে…

Read More