ই-ফায়ার লাইসেন্স চালু করল ফায়ার সার্ভিস

ই-ফায়ার লাইসেন্স চালু করল ফায়ার সার্ভিস
ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল
Advertisement
Advertisement

জনসাধারণের সেবা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার থেকে নতুন ফায়ার লাইসেন্স দেওয়া, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সব ধরনের আবেদন জমার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এর শুভ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পার্কি র‍্যাবিট কর্পোরেশন লিমিটেড।

উদ্বোধন অনুষ্ঠানে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার অবসান হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সব সেবা অনলাইনে নিতে পারবেন। এ সময় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের টিম প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, উপপরিচালক, চট্টগ্রাম বিভাগ মো. জসীম উদ্দ্দিন, উপপরিচালক, রংপুর বিভাগ মো. আনোয়ারুল হক, সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাস,পার্কি র‍্যাবিট কর্পোরেশন লিমিটেডের কর্ণধারসহ ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad