Author: টাইমস রিপোর্ট

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি জানান, শিগগিরই বিশেষ অভিযানে যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা শনাক্ত করা কঠিন হয়ে…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে জানান, নরওয়ে এখন প্রচলিত উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী নরওয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্প রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়কে বিনিয়োগের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়…

Read More

নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম ও পরিচালনা পর্ষদের সব সদস্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের একাংশের গ্রাহকরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে জামাত সমর্থিত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভকারীরা রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনে অনিয়ম হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অতিরিক্ত সদস্য, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীনে গেছেন। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ ২ থেকে ৮ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদল ইতোমধ্যে চীনে পৌঁছেছে। কর্মসূচির আওতায় কর্মকর্তারা চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশাসন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার কার্যক্রম ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা হলেন—মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান রুমন, জুলিয়া মঈন, মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, জেসমিন আক্তার, মো. মেহেদুল ইসলাম, মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম,…

Read More

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়েছে। গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের (এনভিআর) সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। এ ছাড়া ট্রেজারি বা থানা থেকে…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু হবে ৮ জুন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ জুন পর্যন্ত দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। চার দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশের প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র…

Read More

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম চৌমুহনী এলাকায় একটি খালের ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে তাদের। প্রায়ই সাঁকো থেকে পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকায় খালের উত্তর ও দক্ষিণ পাড়ের মানুষের চলাচলের জন্য আগে একটি কাঠের সেতু ছিল। তবে সেটি খুব বেশি চলাচল উপযোগী না হলেও ছোট ও মাঝারি যানবাহন চলাচল করত। ঝড় ও খালের প্রবল স্রোতে সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। পরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করেন। বর্তমানে সেই সাঁকোই একমাত্র…

Read More

ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। হামলায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। রয়টার্সের খবরে বলা হয়, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর কেঁপে ওঠে। দেশটির কর্মকর্তারা জানান, কিয়েভ ও দিনিপ্রোসহ একাধিক শহর লক্ষ্য করে চালানো এই হামলার আগে কয়েক দিন ধরেই মস্কোর পক্ষ থেকে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা পাওয়া যাচ্ছিল। কর্মকর্তারা বলছেন, এটি সাম্প্রতিক সময়ে ইউক্রেনে চালানো সবচেয়ে বড় রুশ হামলাগুলোর একটি হতে পারে। এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে চালানো হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে চারজন নিহত ও…

Read More

বাগেরহাটের খান জাহান আলীর মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তারকে (৭) কুমির টেনে নেয়। বেশ কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে খানজাহান আলীর মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশে মহিলা ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমাকে কুমির টেনে নিয়ে যায়। স্থানীয়রা দিঘির মধ্যে নৌকা নামিয়ে উদ্ধার অভিযান চালান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নেয়। নিহত ফাতেমা আক্তার মানসিক প্রতিবন্ধী ছিল। সে মাজারে ভবঘুরে হিসেবে থাকত। তার অভিভাবক বা বাড়ির ঠিকানা জানা…

Read More

সরকারের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে শুধু অপপ্রচার নয়, মব কালচারও তৈরি করা হচ্ছে।’ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান অটোচালক দল এ অনুষ্ঠানের আয়োজন করে। রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করেছে, বেকারত্ব বাড়ানোর নয়। তিনি বলেন, ‘বিএনপি বেকার তৈরি করেনি, কর্মসংস্থান তৈরি করেছে।’ তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমবাজার তৈরির সূচনা হয়েছিল জিয়াউর রহমানের…

Read More