মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী জুনে সাদা বলের এই সিরিজের জন্য মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে অজিরা। যদিও এর আগে পাকিস্তানে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
ট্রাভিস হেড বর্তমানে ব্যস্ত আছেন আইপিএলে সানইরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। কুপার কোনোলি, জাভিয়ের বার্টলেট ও বেন ডোয়ারশুইস খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএল শেষে বাংলাদেশে আসবেন এই চার জন, মিস করবেন পাকিস্তান সিরিজ।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।


