ঝিনাইদহে হোটেলকর্মী খুশি হত্যা: ৬৬ দিন পর প্রেমিক গ্রেপ্তার

ঝিনাইদহে হোটেলকর্মী খুশি হত্যা: ৬৬ দিন পর প্রেমিক গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া বাসা থেকে হোটেলকর্মী খুশি খাতুনের মরদেহ উদ্ধারের ৬৬ দিন পর তার প্রেমিক সাঈদ মেহেদীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার একটি মাছের ঘের থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সাঈদ মেহেদী সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের মোসলেম গাজীর ছেলে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানায়, কোনো প্রত্যক্ষ সূত্র না থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। শনিবার সাঈদ মেহেদীকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, গত ১৩ মে ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কের ভাড়া বাসা থেকে খুশি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই সাঈদ মেহেদী পলাতক ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জবানবন্দিতে সাঈদ মেহেদী খুশির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad