পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার সাঁথিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস শুকুর (৪০) আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। রাত ১২টার মধ্যেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন স্বজনদের বাড়িতে খোঁজ নেন। তবে তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন

শনিবার বিকালে স্থানীয় লোকজন উজিরের বাগানের জঙ্গলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে রুমি হোসেন নিহতের দলীয় পদবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad