রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপাশ), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায় একই সময়ে সব শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি) গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


