স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে নতুন সি-সিরিজ স্মার্টফোন রিয়েলমি সি১০০ নিয়ে আসছে। ব্যবহারকারীদের সবধরনের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে নিয়ে আসা এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পাওয়ার, টেকসই ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে; যা তাদের প্রতিদিনের কাজের সঙ্গে তালমিলিয়ে চলতে সক্ষম হবে।
ব্যবহারকারীদের প্রতিদিনের ব্যাটারি নিশ্চয়তা দিতে রিয়েলমি সি১০০ সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারিসহ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করছে। এ ছাড়া, রিয়েলমি সি১০০ সারাদিন ব্যবহারের পরও একইরকম সচল থাকতে সক্ষম।
রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি ১ দশমিক ৭ দিন চলার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম; যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘন ঘন ব্যাটারি চার্জ করা ছাড়াই সারাদিন কানেকটেড থাকতে পারবেন।
প্রতিদিনের অপ্রত্যাশিত প্রতিকূলতা মোকাবিলা করতে রিয়েলমি সি১০০-এ আর্মরশেল গ্লাস ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, বাড়তি ডিউরেবিলিটি নিশ্চিত করতে ডিভাইসটিতে একটি শক্তিশালী প্রোটেক্টিভ লেয়ার রয়েছে, যা প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়া থেকে ফোনটিকে সুরক্ষা দিবে।
পাশাপাশি, ছোটখাটো স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখতে এতে হার্ড গ্লাস সারফেস ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে, ডিভাইসটিতে অনবদ্য ডিউরেবিলিটি নিশ্চিত করতে এতে আইপি৬৯-প্রো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সহ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সুবিশাল ব্যাটারি, দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ, ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে রিয়েলমি সি১০০ তরুণ ব্যবহারকারীদের জন্য একটি অল-রাউন্ড স্মার্টফোন হতে যাচ্ছে।
দীর্ঘসময় ধরে পড়াশোনা ও অনলাইন ক্লাস করা থেকে শুরু করে, গেমিং, স্ট্রিমিং, নেভিগেশন ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে আসন্ন এই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে। একই সঙ্গে, এটি তাদের ব্যস্ত জীবনের সঙ্গেও তালমিলিয়ে চলতে সক্ষম হবে।


