পায়রা বন্দর দিয়ে গাড়ি আমদানির চেষ্টায় বারভিডা

পায়রা বন্দর দিয়ে গাড়ি আমদানির চেষ্টায় বারভিডা
ছবি: বারভিডার সৌজন্যে
Advertisement
Advertisement

রিকন্ডিশন্ড গাড়ি আমদানির নতুন গেটওয়ে হিসেবে পায়রা বন্দরের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

সংগঠনটির সভাপতি আবদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বন্দর পরিদর্শনের পর পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে গাড়ি আমদানির উপযোগিতা, নাব্যতা, অবকাঠামো, নিরাপত্তা এবং ঢাকা ও দেশের অন্যান্য জেলায় গাড়ি পাঠানোর সক্ষমতা নিয়ে আলোচনা করে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, তিনি বারভিডাকে বন্দর উন্নয়নের প্রাথমিক অংশীজন হিসেবে দেখতে চান।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বারভিডাকে বন্দরের কার্যক্রম গতিশীল করতে ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাম্প্রতিক বৈদ্যুতিক গাড়ি-সংক্রান্ত আন্দোলনে যৌক্তিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

বরিশালের কাস্টমস কমিশনার অরুণ কুমার বিশ্বাস বিদ্যমান বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় কাস্টমস সহায়তার আশ্বাস দেন।

এর আগে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের আমন্ত্রণে বারভিডা প্রতিনিধিদল বন্দর পরিদর্শন করে।

পরিদর্শন ও বৈঠকে বারভিডার সহসভাপতি-১ সাইফুল ইসলাম সম্রাট, কোষাধ্যক্ষ সাইফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানি শান্ত, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর ভূঁইয়া ও মোহাম্মদ জহির ইকবাল উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়াসহ বন্দর ও বরিশাল কাস্টমস হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। বারভিডার মহাসচিব রিয়াজুর রহমান অনলাইনে আলোচনায় যুক্ত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad