বারিধারায় সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত

বারিধারায় সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাইশপুর গ্রামে। সেকেন্দার অবসর নেওয়ার পর বারিধারায় নিরাপত্তাকর্মীর চাকরি নেন। সেখানেই থাকতেন তিনি।

ইব্রাহিম আরও জানান, দুপুরে বারিধারার গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad