জি এম কাদেরের বাসায় হামলা

জি এম কাদেরের বাসায় হামলা
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর ৩৩ নম্বর রাস্তায় অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

হামলার খবর টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই।

তিনি বলেন, ‘আট থেকে ১০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। বাসার সামনে বিক্ষোভ করে, ভারতের দালাল স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।’

হামলায় বাড়িটির জানালার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে। ছবি কোলাজ: টাইমস

 

আরও পড়ুন

হামলায় ক্ষতিগ্রস্ত জিএম কাদের বাড়ি। ছবি কোলাজ: টাইমস

 

ছবি: সংগৃহীত

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে ব্যানার হাতে ছোট একটি মিছিল নিয়ে কয়েকজন উত্তেজিত যুবক বাড়িটির সামনে অবস্থান নেন। ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ, জিএম কাদেরের গ্রেপ্তার চাই।’

এ সময় তাদের জিএম কাদেরের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad