দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত কারণে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জন। এ সময়ে ১৫২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০ জনে। আর নিশ্চিত মৃত্যু হয়েছে ১০৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সোমবার প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ২৬৯ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৫২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ১৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬ হাজার ২৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৭০ জন। এরপর চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৩৭, সিলেটে ১২৬, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ বিভাগে মোট ৮৬ হাজার ৪৪৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ৪১ হাজার ২৯৮, বরিশালে ২২ হাজার ৩০৩, সিলেটে ১৭ হাজার ৪১১, খুলনায় ১৩ হাজার ৮০২, রাজশাহীতে ১০ হাজার ৯২৩, ময়মনসিংহে ১০ হাজার ৩৮২ এবং রংপুরে ৩ হাজার ৭৩৫ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকায় ৩৯৩, চট্টগ্রামে ২৬৭, সিলেটে ১২১, বরিশালে ১৩২, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।


