দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটে সর্বাত্মক অসহযোগের ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটে সর্বাত্মক অসহযোগের ঘোষণা
সর্বাত্মক অসহযোগের ঘোষণা দিয়ে জারি করা বিজ্ঞপ্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে পূর্বঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির পাশাপাশি সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বহিরাগতদের সহায়তায় নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে তিনটি সমিতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার উপাচার্যকেই বহন করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, পূর্বঘোষিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সব দায়িত্বসহ পূর্ণ কর্মবিরতির পাশাপাশি সর্বাত্মক অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগের প্রতিবাদে এবং সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে আন্দোলন চলছে। এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad