ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ৩২৯ জন এবং নারী ৮৩৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। তাদের মধ্যে ৬২ হাজার ৯৬৫ জন পুরুষ এবং ৩৮ হাজার ২৩২ জন নারী।

এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮০৪ জন।

আরও পড়ুন

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। মৃতদের মধ্যে ১৪৭ জন পুরুষ এবং ১৫৫ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়, ৪৮৪ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯৮, চট্টগ্রাম বিভাগে ২৪৩, বরিশাল বিভাগে ২৪৩, খুলনা বিভাগে ২৯৮, ময়মনসিংহ বিভাগে ১৪০, রাজশাহী বিভাগে ২৫৩, রংপুর বিভাগে ৯২ এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ।

অক্টোবরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন। মৃত্যুর দিক থেকেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে ভয়াবহ মাস। এ মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছেন ৬২ জন।

সবশেষ হিসাব অনুযায়ী, এক লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad