ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২১৯৩

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২১৯৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। চলতি বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত ৩০৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন।

এর আগে গত ৪ অক্টোবর ২ হাজার ৮৯ জন এবং ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে।

সারা দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad