ঢাকা-রিয়াদ রুটে বিমানের আরও ২ ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের আরও ২ ফ্লাইট স্থগিত
ফাইল ছবি।
Advertisement
Advertisement

ঢাকা-রিয়াদ রুটে আরও দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে শনিবার থেকে মোট চারটি ফ্লাইট বাতিল করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে রোববার ও সোমবারের (ফ্লাইট নম্বর বিজি৩৩৯, বিজি৩৪০) ফ্লাইট দুটির যাত্রা স্থগিত করা হয়েছে।

ফ্লাইট ও পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

এদিকে দুপুর পর্যন্ত অন্যান্য এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়।

উল্লেখ্য, রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায়  দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এই হামলার জন্য দায়ী করেছে সৌদি জোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad