টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে কিশোর নিখোঁজ

টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে কিশোর নিখোঁজ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার আট ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম মোনায়েম হোসেন। সে উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে মোনায়েম সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে। সেখান থেকে পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। একই সঙ্গে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad