সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার সকালে উপজেলার জোতপাড়া নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, সকালে স্থানীয়রা যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহত যুবকের শরীরে কোনো কাপড় ছিল না। তার হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো…
Author: টাইমস রিপোর্ট
ঈদুল আজহার ছুটি শেষে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। রোববার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনে বাড়তি চাপ দেখা গেছে। অফিস-আদালত খোলার আগের দিন হওয়ায় শনিবার বিকেল থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। মহাসড়কের বিভিন্ন স্টপেজ ও পরিবহন কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেক যাত্রীকে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঢাকাগামী সার্বিক পরিবহনের চালক ইউসুফ জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় রোববার ভোর থেকেই দূরপাল্লার বাসে যাত্রীর চাপ বেড়েছে। অধিকাংশ যাত্রী আগেই টিকিট কেটে রেখেছিলেন। দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে সরাসরি ঢাকার উদ্দেশে বাস…
ঈদুল আজহার ছুটি শেষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ বিরতির পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ইয়ার্ড ও আশপাশের এলাকায় আবারও…
ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ছয় দফা দাবিতে মৌন মানববন্ধন পালন করেছেল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কয়েকজন নেতা-কর্মী। সোমবার সকাল ৮টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দেশজুড়ে হামের প্রকোপ ও একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দায়ী করে তার ফাঁসি দাবি করেন নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি সম্বলিত একটি লিখিত বক্তব্য প্রচার করা হয়। এতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ছাত্র সংগঠনটি অভিযোগ করে, প্রধান উপদেষ্টা ‘হামের টিকার অর্থ আত্মসাৎ’ করেছেন এবং শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। সংগঠনটির ছয় দফা দাবির…
দিনাজপুর জেলাজুড়ে ঐতিহ্যবাহী বেদানা ও মাদ্রাজি লিচু কেনাবেচার ধুম পড়েছে। কালিতলা নিউ মার্কেট এবং গোর-এ-শহীদ ময়দানে দেশের অন্যতম বড় পাইকারি বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকার লিচু বেচাকেনা হচ্ছে। এখানকার উৎপাদিত ২০ ভাগ লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি ৮০ ভাগ চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এমনকি জিআই স্বীকৃতিপ্রাপ্ত দিনাজপুরের বেদানা লিচু গত বছরের মতো এবারও ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানির প্রস্তুতি চলছে। বাজার দর অনুযায়ী, বর্তমানে প্রতি শত মাদ্রাজি লিচু ৩০০ থেকে ৪০০ টাকা, বেদানা ৫০০ থেকে ৭০০ টাকা এবং চায়না-৩ লিচু ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের…
লেবাননে হিজবুল্লাহবিরোধী সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি সেনাদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দেন তিনি। এতে হুমকির মুখে পড়েছে ইসরায়েল-লেবানন ঘোষিত যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ছয় সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল। বরং প্রায় ২০ বছর রোববার দেশটির দক্ষিণাঞ্চলের লিতানি নদী পেরিয়ে নাবাতিয়েহ শহর অবরোধ করে ইসরায়েলি সেনারা। সবশেষ অভিযানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ এবং একটি কৌশলগত পাহাড়ি এলাকা দখল করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এপ্রিলের যুদ্ধবিরতির পর উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর অন্যতম বড় হামলার একদিন পরই এই…
মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে চীন সীমান্তসংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাওং টাট গ্রামে ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী তাঅ্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোষ্ঠীটি বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এক বিবৃতিতে টিএনএলএ জানায়, বিস্ফোরণে বহু গ্রামবাসী নিহত ও…
ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মিয়া(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার বিকালে উপজেলার নাগিরহাট গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আটক বক্তিকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, শনিবার বিকালে উপজেলার নাগিরহাট গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে তাকে হেফাহতে নেয়। শনিবার রাতেই ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। রোববার আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারে আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আমাদের প্রত্যাশা।’ তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজ…
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন পাশের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল বোগদাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে…

